IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ার এসিল্যান্ডকে হুমকি ও সরকারি অফিসে হট্টগোলেরঅভিযোগে যুবকের দেড় বছরের কারাদণ্ড

পুঠিয়ার এসিল্যান্ডকে হুমকি ও সরকারি অফিসে হট্টগোলেরঅভিযোগে যুবকের দেড় বছরের কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : সরকারি অফিসে ঢুকে এসিল্যান্ডের চেহারা বদলে দেবার হুমকি ও হট্টগোলের অভিযোগে এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নাইম আহমেদ (২৫)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের মাহেন্দ্রা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, নাইম আহমেদ একটি খারিজ সংক্রান্ত বিষয়ে গত রোববার থেকে তাঁর অফিসে এসেছিলেন। তবে ওই দিন জেলা সদরে একটি সভায় অংশ নিতে তাঁকে সারাদিন বাইরে থাকতে হয়। পরে পুঠিয়ায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সভা শেষে তিনি সরাসরি সেখানে যান। এ কারণে ওই দিন তাঁর অফিসে যেতে রাত হয়ে যায়।

তিনি আরও জানান, ওই দিন অফিসে এসে তাঁকে না পেয়ে ক্ষুব্ধ হন নাইম আহমেদ। পরে মঙ্গলবার বিকেলে তাঁর কার্যালয়ে কয়েকটি বিষয়ের শুনানি চলছিল। এ সময় নাইম আহমেদ অফিসে প্রবেশ করতে চাইলে পিয়ন তাঁকে অপেক্ষা করতে বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে নাইম আহমেদ পিয়নের সঙ্গে হাতাহাতিতে জড়ান এবং উচ্চস্বরে হুমকি দিতে থাকেন।

তিনি বলেন, ‘এখানে ভূমি অফিস থাকবে না’ এবং ‘এসি-ল্যান্ড কীভাবে এখানে চাকরি করেন, সেটাও দেখে নেবেন’।

ঘটনার পর তাঁকে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ও ১৮৯ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে দেড় বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। সন্ধ্যায় তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31