IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো’কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেনচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুরাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী“বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস ”নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দনতানোরে ড্রাম ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে: সৎ পিতা আটকরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনারাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তানিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমানমান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> বিনোদন >> মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিতর্কের আহ্বান মেঘনা আলমের

মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিতর্কের আহ্বান মেঘনা আলমের

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততোই জমে উঠেছে নির্বাচনী আমেজ। বেশ সরগরম ঢাকা-৮ আসনের নির্বাচনী হাওয়া। বিশেষ করে বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির নাসিরুদ্দীন পাটোয়ারীর মধ্যে লড়াই জমজমাট। সম্প্রতি মির্জা আব্বাসের সমর্থকেরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন নাসিরুদ্দীন পাটোয়ারী ও তার সমর্থকেরা। এ নিয়ে চলছে আলোচনা ও নানা তর্ক বিতর্ক।

এবার এই দুই প্রার্থীকে এক হয়ে প্রকাশ্যে বিতর্কে আসার আহ্বান জানালেন আরেক প্রার্থী আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই প্রার্থী ফেসবুকের এক পোস্টে আহ্বানটি করেন।

সেখানে তিনি বলেন, ‘মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে মানুষকে কমপেয়ার করার সুযোগ দেই কাজে ও কথায় আসলে কে পারদর্শী।’

স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসিরউদ্দিন কে আহবান জানাচ্ছি, আসুন উন্নত বিশ্বের মত পাবলিক এর সামনে একসাথে গঠনমূলক ডিবেট করি।’

এর আগে মেঘনা আলম বলেছিলেন, মির্জা আব্বাসের বিশ্রাম নেওয়া উচিত। আর নাসীরুদ্দীন পাটওয়ারীর উচিত আরও শেখা। তবে দুই প্রার্থী মেঘনা আলমকে নিয়ে কোনো মন্তব্য করেনি।

গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

এর আগে মেঘনা আলম জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।’

এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চান মেঘনা। মানুষ যেন নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলেও উল্লেখ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930