IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিস্তর অভিযোগ তুলে মানহানিকর সংবাদের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বিস্তর অভিযোগ তুলে মানহানিকর সংবাদের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : ফেইসবুক পেইজ নির্ভর ও কয়েকটি অনিবন্ধীত অনলাইন পোর্টালে প্রকাশিত বিভ্রান্তিকর অসত্য নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শান্তির দাবি জানিয়েছেন বিএিনপি নেতা ও প্রথম শ্রেণীর ঠিকাদার মুখলেছুর রহমান (মুকুল)।

বুধবার (২৮-০১-২০২৬) বাজুবাঘা গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে কতিপয় কথিত সাংবাদিক বাঘা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে এসে সেখানকার কর্মকর্তা ডাক্তার আসাদকে বিভ্রান্তিকর প্রশ্ন করে এবং মিথ্যা নিউজ করার ভয় দেখাই। প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তার সাথে দূরব্যাবহার করলে পাশ থেকে আমি বাধা দিই। বিষয়টি জানতে চাইলে বিভিন্ন মাধ্যমে আমার কাছে চাঁদার দাবি করলে আমি তা অস্বীকার করি।

পরে তথ্য প্রমানাদি ছাড়া অনিবন্ধিত “শিরোনাম নিউজ টিভি” ফেসবুক পেইজ থেকে অসত্য নিউজ প্রকাশ করা হয়। একইভাবে কয়েকটি অনলাইন পেইজ থেকেও এআই সফটওয়ারের মাধ্যমে নিউজ প্রকাশ হয়েছে। এস টিভি ডট ফেসবুক পেজের সংবাদে ৫ আগস্ট ২০২৪ এর পর চারঘাট থানায় আমার নামে যে মামলার কথা বলা হয়েছে সেটিও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ।

রাজশাহী প্রেসক্লাবসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি, ওরা মূলত হুলুদ সাংবাদিক হিসেবে পরিচিত। নিবন্ধিত কোন অনলাইন কিংবা পত্রিকার সাংবাদিক না। তাদের কাজ সাংবাদিক পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখায়ে চাঁদাবাজি করা।

সেই ভুয়া সাংবাদিকদের একজন ইমদাদুল হক (ইমদাদ)। কখনোও তিনি ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট, কখনোও ডিবি পুলিশ অফিসার, কখনোও নিউজ পোর্টাল সংবাদ চলমান’র সম্পাদক, কখনোও টিভি চ্যানেল সংবাদ চলমান টিভির চেয়ারম্যান আবার কখনোও নিজেকে বড় মাপের ব্যবসায়ী বলে পরিচয় প্রদান করেন। টিভি চ্যানেলের অন্তরালে রমরমা চাঁদাবাজি, মাদক চোরাকারবারি, নারী কেলেংকারী, নারী পুরুষ উভয়ই ব্লাকমেইল করে অঢেল অর্থ উপার্জনের একটি আধিপত্য বিস্তার করে যাচ্ছে ।

তার সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে রাফিকুর রহমান লালু, সোহাগ আলী সহ আরো অজ্ঞাতনামা দুই থেকে তিনজন। রাজশাহীর কয়েকটি থানায় ওদের নামে চাদাঁবাজি, মানহানী ও নারী কেলেঙ্কারীর মামলা চলমান। এর মধ্যে দু’জন নারী ভুক্তভোগী মহানগরীর চন্দ্রিমা থানায় শ্লীলতাহানির ও মতিহার থানায় পর্নোগ্রাফির পৃথক পৃথক মামলা করেন।

সংবাদ সম্মেলনে মামলার কপি ও তার অপকর্ম নিয়ে দেশের বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত নিউজের শিরোনাম তুলে ধরে মুখলেছুর রহমান (মুকুল)বলেন, ডিবিসি জার্নাল ২৪.কম, শিরোনাম; এক গরু চোরের ছেলের কথিত সাংবাদিক হয়ে ওঠার আত্মাকাহিনী(১৬ ফেব্রুয়ারী ২০২৩), বাংলা নিউজ ২৪. কমে শিরোনাম ঃ রাজশাহীতে চাঁদাবাজির দায়ে কথিত সাংবাদিক আটক(২৩ জানুয়ারি ২০১৩), দৈনিক ক্রাইম নিউজের শিরোনাম ঃ- গরু চোর থেকে প্রেমিকের অভিনয়ে ছিনতাই কে এই ইমদাদ (২১ মে ২০২১) দৈনিক ক্রাইম নিউজের শিরোনামঃ এবার ভূয়া ডিবি পরিচয়ে প্রাণ নাশের হুমকি, ইমদাদ চোরের অডিও ভাইরাল (৩০ মে ২০২১) দৈনিক ক্রাইম নিউজে শিরোনাম ঃ ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি তার কাজ (২৬ মে ২০২১) জাতীয় দৈনিক বাংলাখবর প্রতিদিনের শিরোনামঃ নিউজ পোর্টাল খুলে প্রতারণা ও চাঁদাবাজির রমরমা বানিজ্যে মেতেছে ইমদাদ (২০ ফেব্রুয়ারী ২০২৩)। তার সহোদর বড়ভাই ইতোপূর্বে ফেনসিডিল চোরাচালানের সময় গোয়েন্দা পুলিশের হাতে ধরা খাই। তার পরিবার খ্যাত গরু চোর বলেও ।

সংবাদ সম্মেলনে মুখলেছুর রহমান (মুকুল) জানান,আমি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ছাত্র দল,যুবদলের পদে ছিলাম, বর্তমানে বাঘা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

সংবাদ সম্মেলনে প্রমানাদীসহ তথ্যবহুল সংবাদ প্রকাশের প্রত্যাশা করে বলেন, অসত্য কোন কিছু প্রকাশের আগে ভাবা উচিত, আমরা কেউ আইনের উর্ধ্বে নয়। সংবাদ সম্মেলনের ২৪ ঘণ্টার মধ্যে এইসব মিথ্যা নিউজ না সরালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। সংবাদ সম্মেলনে তার সাথে ছিলেন-বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন। মুখলেছুর রহমান (মুকুল) বাঘা পৌর সভার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তার দাবি,কিছু স্বার্থন্বেষী মহল আমার জনপ্রিয়তা ও আমার ব্যবসার সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31