IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী-৪ বাগমারা আসনে ভাসমান ভোটারেই নির্ধারিত হতে পারে বিজয়

রাজশাহী-৪ বাগমারা আসনে ভাসমান ভোটারেই নির্ধারিত হতে পারে বিজয়

ধূমকেতু প্রতিবেদক,শামীম রেজা, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটের মাঠে জমে উঠেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। দীর্ঘদিনের চেনা রাজনৈতিক হিসাব-নিকাশে এবার যুক্ত হয়েছে নতুন সমীকরণ। ফলে নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে কৌতূহল ও আলোচনা। সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচনে বিজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভাসমান ভোটাররা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, রাজশাহী-৪ (বাগমারা) আসনের আয়তন ৩৬৬ বর্গ কিলোমিটার। ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭২০ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ১৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

বিপুলসংখ্যক ভোটার ও ভৌগোলিক বিস্তৃতির কারণে এ আসনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মোট ভোটারের একটি বড় অংশ—প্রায় চারভাগের এক ভাগ ভোটারকে ভাসমান ভোটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভাসমান ভোটারদের অবস্থানই এবারের নির্বাচনে জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দিতে পারে।

এ আসনে এবারে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—ধানের শীষ প্রতীকে ডিএম জিয়াউর রহমান জিয়া, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. আব্দুল বারী, নাঙ্গল প্রতীকে ফজলুল হক এবং হাতপাখা প্রতীকে তাজুল ইসলাম।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাগমারার ভাসমান ভোটাররা সাধারণত এলাকার মাতব্বর, আত্মীয়-স্বজন ও প্রভাবশালী ব্যক্তিদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন। পাশাপাশি রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সততা ও ভাবমূর্তিও ভোটের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে।

এলাকায় আলোচনায় রয়েছে, ভাসমান ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ অর্থের বিনিময়ে ভোট দেওয়ার সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন। তারা উন্নয়ন, স্বচ্ছতা ও এলাকার সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিয়ে ভোট দিতে আগ্রহী—এমন মানসিকতার প্রতিফলনও দেখা যাচ্ছে।

এবারের নির্বাচনে বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশ না নেওয়ায় ভোটের হিসাব-নিকাশে এসেছে ভিন্ন মাত্রা। ফলে ভাসমান ভোটাররা যে প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন, সেই দিকেই বিজয়ের পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সব মিলিয়ে বিপুলসংখ্যক ভাসমান ভোটার, একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এবং নতুন রাজনৈতিক বাস্তবতায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচন এবারে হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31