IMG-LOGO

শুক্রবার, ২২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী“বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস ”নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দনতানোরে ড্রাম ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে: সৎ পিতা আটকরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনারাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তানিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমানমান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্নজনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসীনাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমানশিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’
Home >> বিনোদন >> শাকিবের পর এবার বিদেশি সুপারস্টারের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ

শাকিবের পর এবার বিদেশি সুপারস্টারের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় নব্বইয়ের দশকের গ্যাংস্টারের গল্পে তাদের জুটি হিসেবে দেখা যাবে। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত থাকবেন ফারিণ। শ্রীলঙ্কায় ছবিটির শুটিং সম্পন্ন করেছেন তিনি।

এবার গুঞ্জন উঠেছে আবারও ভারতের সিনেমায় কাজ করতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। সেই ছবিতে তার নায়ক হতে পারেন ওপার বাংলার সুপারস্টার দেব।

দেবের ‘প্রজাপতি ২’ সিনেমাতেও কাজ করার কথা ছিল ফারিণের। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তিনি জানালেন, ‘কলকাতায় কাজ করার ইচ্ছা আছে। অনেক প্রস্তাব চলছে, তবে কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে তা প্রকাশ করতে ভয় লাগে। এর আগের একটি ঘটনা দারুণ শিক্ষা দিয়েছে।’

তিনি অনুরাগীদের প্রতি জানিয়েছেন, কোনো প্রজেক্ট বাতিল হলে তাদের কষ্ট দিতে চান না। তাই চূড়ান্ত হওয়ার অপেক্ষায় তিনি।

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবির শুটিং নিয়েও ফারিণ কোনো মন্তব্য করতে নারাজ।

উল্লেখ্য, ২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার টলিউডে পা রাখেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। এরপর তিনি ‘প্যাট্রি চাই’ নামের অন্য একটি কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হলেও, পরবর্তীতে তা থেকে সরে আসেন।

এদিকে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়েছেন ফারিণ। তিনি বলেন, ‘তারকা অভিনেতার বিপরীতে অভিনয় করা অবশ্যই বড় চ্যালেঞ্জ। তবে আমি চরিত্রের গুরুত্ব এবং অভিনয়ে নতুনত্ব কেমন পাচ্ছি, তা দেখেই রাজি হয়েছি।’

সিনেমায় তার চরিত্রকে তিনি বর্ণনা করেছেন গ্ল্যামারাস এবং বিনোদনধর্মী হিসেবে। ছবির প্রতিটি দৃশ্যে রয়েছে নানা স্তর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930