ধুমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) এর উদ্যোগে রোববার সকাল ১০ টায় রংধনু কমিউনিটি সেন্টারে দরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ০৬ নং ওয়ার্ড় কাউন্সিলর নুরুজ্জামান টুকু।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর উদ্ধতন কর্মকর্তাবৃন্দ ও কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেছ্ছাসেবীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ,কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা।


