IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি
Home >> বিনোদন >> মেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূত

মেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূত

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়া সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলম এবার সংসদ নির্বাচনের প্রার্থী। তিনি গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। আসন ঢাকা-৮।

নির্বাচনের মাঠে নামার পর থেকেই নানা বক্তব্য ও ফেসবুক পোস্টের কারণে বারবার আলোচনায় এসেছেন মেঘনা আলম।

সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি। এ বিষয়ে সরাসরি বক্তব্য দিয়ে বিষয়টি স্বীকার করেছেন মেঘনা আলম নিজেই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে এক পোস্টে আবারও সেই সৌদির সাবেক রাষ্ট্রদূতের বিষয়টি আলোচনায় এনেছেন। সেখানে তিনি লেখেন, ‘৫ আগস্টের পর বেগম খালেদা জিয়া প্রথম কোন বিদেশি ডিপলোম্যাটের সঙ্গে দেখা করেন? সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে। এই দেখা করার আইডিয়া ও অনুপ্রেরণা ঈসাকে কে দিয়েছে? উত্তর: মেঘনা আলম।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৫ নভেম্বর বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সৌদির সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান মেঘনা আলম। তার এই আহ্বানও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেওয়া হলেও মেঘনা আলম তার বক্তব্য ও অবস্থানের কারণে অল্প সময়েই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একইদিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031