IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক
Home >> রাজনীতি >> জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী ও গোপন রাজনীতির দল’ : ফজলে হুদা

জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী ও গোপন রাজনীতির দল’ : ফজলে হুদা

নির্বাচনী জনসভাটি আজ জনসমুদ্রে পরিণত

নির্বাচনী জনসভাটি আজ জনসমুদ্রে পরিণত। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফজলে হুদা বাবুল জামায়াতে ইসলামীকে ‘ধর্ম ব্যবসায়ী, গোপন রাজনীতির দল ও গুপ্তচর’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

ফজলে হুদা বাবুল তার বক্তব্যে বলেন , “জামায়াতে ইসলামী গোপন রাজনীতিতে বিশ্বাস করে। তারা আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সুবিধা ভোগ করেছে, এখন পরিস্থিতি বদলেছ তাই খোলস পাল্টিয়েছে। দিনে এক কথা বলে, রাতে আরেক কথা—এটাই তাদের রাজনীতি।”

তিনি আরও বলেন, “এই দল দিনের বেলায় ভারতের বিরুদ্ধে বক্তব্য দিলেও রাতের আঁধারে গোপন বৈঠক করে। এসব বৈঠক অনেক সময় দীর্ঘদিন পর প্রকাশ পায়।”

বিএনপির এই প্রার্থী অভিযোগ করে বলেন, “জামায়াতে ইসলামী গোপনে আমেরিকা ও ইসরাইলের সঙ্গে যোগাযোগ রাখে। ফিলিস্তিনে নারী ও শিশু হত্যার বিরুদ্ধে তারা কার্যকর কোনো প্রতিবাদ করে না। কারণ এতে তাদের আন্তর্জাতিক মিত্রদের মনোভাব ক্ষুণ্ন হতে পারে।”

শাপলা চত্বর প্রসঙ্গে তিনি বলেন, “শাপলা চত্বরে আলেমদের হত্যার ঘটনায় সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু জামায়াতে ইসলামী কখনো এসব ঘটনার বিচার দাবি করেনি।”

ভোটারদের উদ্দেশে ফজলে হুদা বলেন, “আমি আজ নতুন কোনো বক্তব্য দিতে আসিনি। আপনারা জানেন বিএনপি ক্ষমতায় গেলে কী করবে। বিএনপির রাজনীতি কখনো গোপন নয়। আগামী ১২ তারিখ আপনারা যদি আমাকে ভোট দেন, আমি আপনাদের সম্মান ও অধিকার রক্ষায় জীবনের শেষ পর্যন্ত কাজ করবো।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তবে শহীদ জিয়াউর রহমানের আদর্শের বাইরে গিয়ে কেউ কোনো কর্মকাণ্ড করলে তা বরদাশত করা হবে না।”

তিনি বলেন, নির্বাচিত হলে মহাদেবপুর ও বদলগাছীতে দলীয়করণ, টেন্ডারবাজি, মাটিবাজি ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। শিক্ষাঙ্গন থাকবে রাজনীতি প্রভাবমুক্ত। “আমি সব রাজনৈতিক মত ও দলের মানুষকে সম্মান করি। এমপি হলে আমি সবার এমপি হয়ে কাজ করবো, কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না কোনো।

এ সময় তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা হবে এই এলাকার সবচেয়ে সম্মানিত মানুষ। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ থাকবেন।

বদলগাছী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।

উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

প্রধান বক্তা বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31