IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-আনসারের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করবেন

অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-আনসারের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করবেন

ধূমকেতু প্রতিবেদক, আব্দুল হামিদ মিঞা,বাঘা : রাজশাহী-৬ আসনটি বাঘা-চারঘাট উপজেলা নিয়ে গঠিত। মোট কেন্দ্রের সংখ্যা ১১৯টি। এর মধ্যে বাঘা উপজেলায় ৬১টি, চারঘাট উপজেলায় ৫৮টি কেন্দ্র রয়েছে। দুই উপজেলায় অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪২টি। ভোট কেন্দ্র ভিত্তিক ঝুঁকি পর্যালোচনা-বিষয়ক এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বাঘা উপজেলায় অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৪টি। উপজেলা থেকে সবচেয়ে দূরের দুর্গম চর এলাকার চকরাজাপুর ইউনিয়নটির ৯টি কেন্দ্রের সব কয়টিই অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নের আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি।

চারঘাটে উপজেলায় ৫৮টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে অধিকগুরত্বপূর্ণ ১৮টি। এরমধ্যে নিমপাড়া ইউনিয়নে ১১ টি কেন্দ্রের ৮টিই অধিকগুরুত্বপূর্ণ। সবচেয়ে কম গুরুত্বপুর্ণ ইউসুফপুর ইউনিয়নের সবকয়টি কেন্দ্র।

দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা, ইতোপূর্বে গোলযোগ হয়েছে কিনা, প্রভাবশালী ব্যক্তির বাড়ি,রাজনৈতিক দলের সক্রিয় কর্মী,অফিস, সীমানা প্রাচীর অথবা অপরাধ করে দ্রুত সটকে পড়ার আশঙ্কা রয়েছে এসব বিবেচনায় নিয়ে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা করা হয়েছে।

সংশ্নিষ্টরা বলছেন, নির্বাচন ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠ প্রশাসনে নজরদারি বাড়ানো হয়েছে। ভোট কেন্দ্র এবং ভোটের সরঞ্জামের নিরাপত্তায় রয়েছে আলাদা নজরদারি। ভোটের ক্ষেত্রে হুমকি হতে পারে-এমন ব্যক্তিদের নজর রাখছেন পুলিশসহ দায়িত্বপ্রাপ্তরা।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯১১ জন, হিজরা-২।

আসনটিতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- বিএনপির আবু সাইদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজমুল হক(দাড়ি পাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুস সালাম সুরুজ(হাতপাখা), জাতীয় পাটির ইকবাল হোসেন(প্রতীক লাঙ্গল)।

আনুষ্ঠানিক প্রচারণাকালে উৎসবমুখর পরিবেশে গণসংযোগের পাশাপাশি মিছিল, সভা-সমাবেশ ও জনসভা করেছেন প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীরা। সেই সঙ্গে ছিল মাইকিংও। তবে এবার পোস্টার বিহীন প্রচারণার সেই ঘাটতির কিছুটা পূরণ হয়েছে প্রার্থীদের টানানো বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে। প্রচারণায় এগিয়ে ছিল বিএনপি এবং জামায়াতে ইসলামী।

সহকারি পুলিশ সুপার (বাঘা -চারঘাট সার্কেল ) খালেদ হোসেন জানান, নিরাপত্তা ব্যবস্থা সাজাতে ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ,গুরুত্বপূর্ণ ও সাধারণসহ তিন ভাগে ভাগ করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পুলিশ-আনসারের সঙ্গে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বাঘা উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শাম্মী আক্তার বলেন, এবারের ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে কেন্দ্র ভিত্তিক সমস্যা চিহিৃত করে পদক্ষেপ নেওয়া হয়েছে। যা আগে কখনও হয়নি। কেন্দ্র ভিত্তিক প্রিসাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারি আনসার, ভোটকেন্দ্রে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন এবং পুলিশের শরীরে ‘বডি ক্যামেরা’ সংযোজন থাকবে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31