IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> কোটি টাকার দাবিতে রণবীর সিংকে হুমকি

কোটি টাকার দাবিতে রণবীর সিংকে হুমকি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফোনে বারবার হুমকি পেয়ে আতঙ্কিত বলিউড তারকা রণবীর সিং। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোটের মাধ্যমে রণবীরকে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে। আচমকা এমন হুমকিতে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতা ও তার পরিবার।

ঘটনার পরপরই মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন রণবীর সিং। শুধু তাই নয়, নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাড়ির বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আবেদনও জানিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

এই হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে এর মধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রণবীর সিং ও তার স্ত্রী দীপিকা পাড়ুকোনের বাড়ির বাইরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

উল্লেখ্য, বলিউডে তারকাদের হুমকির মুখে পড়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি পরিচালক রোহিত শেট্টির বাড়ির দিকে গুলি চালানোর ঘটনা ঘিরেও তোলপাড় হয়েছিল। সেই ঘটনার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে হামলাকারীদের উপস্থিতি।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে একইভাবে হুমকি পেয়েছিলেন জনপ্রিয় গায়ক বি প্রাক। হোয়াটসঅ্যাপের ভয়েস নোটে তার কাছেও ১০ কোটি টাকা দাবি করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র পাওয়া গিয়েছিল।

এবার রণবীর সিংকে ঘিরে ওঠা হুমকির ঘটনায়ও কি একই গ্যাংয়ের হাত রয়েছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বলিউড মহলে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031