IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনু

রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনু

ধূমকেতু প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের পর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দোয়া কর্মসূচীতে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা রাজশাহী-২ (সদর) আসনে নবনির্বাচিত এমপি জননেতা মিজানুর রহমান মিনু। গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামায আদায়ের পর দোয়া মিলিত হন এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ সময় মিনু এমপি নির্বাচিত হওয়ায় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন এবং রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজশাহীবাসীর কল্যাণে এবং বাসযোগ্য নগর গড়ে তোলার কথাও জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দলের চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেখানো পথে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এবং সেই সঙ্গে সঙ্গে ৩১ দফার মধ্য দিয়ে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য। দেশের মানুষের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাস্থল সুনিশ্চিত করা হবে। অথনীতিকে সমৃদ্ধশীল ও শক্তিশালী করা হবে। রাজশাহীবাসীর আমি সন্তান। আমার পিতৃতুল্য মুরুব্বিরা, আমার বোনেরা, আমার ছোট ভাইয়েরা। তারা আমাকে যে সম্মান দিয়েছে সেই সম্মান আমি রক্ষা করবো। তারা আমার প্রতি যে আস্থা রেখেছেন আমি তাদের আস্থা ও প্রত্যাশা পূরণ করা জন্য সংসদে রাজশাহীর সন্তান হিসেবে আমি লড়াই করে সকল দাবি সুনিশ্চত করবো।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে এমপি পদে মনোনয়ন দেয়। এরপর ১২ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২৮ হাজার ৫৪৬টি ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ১ লাখ ৩৭০টি ভোট পান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৮ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই নির্বাচনে বাকি প্রার্থীদের জামানত বাজেয়াপ্রাপ্ত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচীতে শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি এ্যাড. ওয়ালিউল হক রানা, সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বারের সভাপতি এ্যাড. আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31