IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পরিচ্ছন্ন বাগমারা গড়তে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর আহ্বান

পরিচ্ছন্ন বাগমারা গড়তে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর আহ্বান

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারী দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বিজয়ের আনন্দে আত্মহারা না হয়ে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ধৈর্য ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ভিডিও বার্তায় ডা. আব্দুল বারী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমে আজ এই ন্যায়-ইনসাফের বিজয় অর্জিত হয়েছে।” তিনি এ বিজয়কে কেবল নিজের নয়, বরং সাধারণ মানুষের বিজয় হিসেবে অভিহিত করেন।

এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, “ইসলামের শিক্ষা হলো বিজয়ে বিনয়ী হওয়া। তাই আপনারা চরম ধৈর্য ধারণ করবেন এবং সবার সঙ্গে অত্যন্ত বিনয়ী আচরণ করবেন। কোনোভাবেই কোনো এলাকায় হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা বা উত্তেজনা ছড়াবেন না।” আগামী দিনের পথচলা যেন সবার জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হয়, সে জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে নবনির্বাচিত এই সংসদ সদস্য বাগমারাকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অবিচ্ছেদ্য অংশ।” নির্বাচন চলাকালে প্রচারণার প্রয়োজনে ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন, যা বর্তমানে পরিবেশের সৌন্দর্য নষ্ট করছে, সেগুলো নিজ নিজ দায়িত্বে দ্রুত অপসারণের জন্য তিনি বিনীত অনুরোধ জানান।

পরিবেশ রক্ষায় সচেতন হওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাগমারা গড়ে তুলতে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। রাজনৈতিক বিজয়ের পাশাপাশি পরিবেশ রক্ষা ও ধর্মীয় মূল্যবোধের এই সমন্বয় স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31