IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চতুর্থ মৃত্যুবার্ষিকীতে উত্তরা প্রতিদিনের প্রতিষ্ঠাতা সম্পাদক বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত

চতুর্থ মৃত্যুবার্ষিকীতে উত্তরা প্রতিদিনের প্রতিষ্ঠাতা সম্পাদক বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় রাজশাহী মহানগরীর দড়িখরবোনায় পত্রিকাটির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিমের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও মরহুমের সহধর্মিণী মৌসুমী মাহমুদ এবং উত্তরা প্রতিদিনের বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুল।

এছাড়া, এক সময়ের সহকর্মী হিসেবে মরহুম আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলুকে স্মরণ করে বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাশিদুল হক রুশো, উত্তরা প্রতিদিনের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ও কম্পিউটার ইনচার্জ শরিফুল ইসলাম শিমুল।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা- রাজশাহী মহানগরীর সভাপতি গুলবার আলী জুয়েল, নাগরিক টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাদী, উত্তরা প্রতিদিনের বিশেষ প্রতিবেদক সুজন আলী, প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, চ্যানেল ওয়ানের ক্যামেরা পারসন রুবেল ইসলাম, দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার সবুজ ইসলাম, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র (রুরু) যুগ্ম-সাধারণ সম্পাদক নূর আহসান মৃদুলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

স্মরণসভায় বক্তারা বলেন, আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলু ছিলেন সৎ, সাহসী ও আদর্শনিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর হাতে গড়ে ওঠা বহু সাংবাদিক আজ রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে এবং প্রবাসে সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন এবং নবীন সাংবাদিকদের জন্য ছিলেন অনুপ্রেরণার উৎস।

মরহুম বাবলুসহ সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন দৈনিক উত্তরা প্রতিদিনের সাহিত্য সম্পাদক আতাউল গনি মো. রমজান আলী।

উল্লেখ্য, রাজশাহীর সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলু ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ১৯৮৮ সালে তৎকালীন রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘সোনার দেশ’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে ১৯৯১ সালে দৈনিক ‘পদ্মার বাণী’-তে কাজ করেন। ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন ‘দৈনিক উপচার’ পত্রিকা এবং পরবর্তীতে প্রতিষ্ঠা করেন দৈনিক উত্তরা প্রতিদিন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বিভিন্ন জাতীয় দৈনিক ও বাংলাদেশ বেতারে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি রাজশাহীর সাংবাদিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31