IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ডাক্তার থেকে জনতার এমপি বারী

ডাক্তার থেকে জনতার এমপি বারী

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে এমপি নির্বাচিত হয়েছেন ডা. আব্দুল বারী সরদার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

নির্বাচনে তিনি ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হন। রাজনৈতিক অঙ্গনে নবাগত হলেও দীর্ঘদিনের সামাজিক গ্রহণযোগ্যতা ও চিকিৎসা সেবার কারণে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয় বলে স্থানীয়রা মনে করছেন।

প্রায় ৩০ বছর ধরে বাগমারা উপজেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডা. আব্দুল বারী। স্বল্প খরচে চিকিৎসা, দরিদ্র রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং জরুরি সময়ে পাশে দাঁড়ানোর মানসিকতার কারণে তিনি “মানবিক ডাক্তার” হিসেবে পরিচিতি পান।

নির্বাচনের আগে তিনি উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ব্যাপক গণসংযোগ করেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথা শোনেন। নির্বাচনী প্রচারণায় তিনি মাদকমুক্ত সমাজ গঠন, ন্যায়ভিত্তিক প্রশাসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।

স্থানীয় ভোটারদের ভাষ্য, দীর্ঘদিনের ব্যক্তিগত সেবামূলক কাজই তাকে রাজনৈতিকভাবে শক্ত ভিত গড়ে দিতে সহায়তা করেছে। দল-মত নির্বিশেষে বহু মানুষ তার পক্ষে অবস্থান নেন।

নির্বাচিত হওয়ার পর ডা. আব্দুল বারী বলেন, “আমি রাজনীতি করতে আসিনি ব্যক্তিস্বার্থে; মানুষের সেবা করার পরিধি আরও বড় করতে চাই। বাগমারাকে একটি মাদকমুক্ত, সুশাসিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”

মানবিক চিকিৎসক থেকে জনতার প্রতিনিধি—ডা. আব্দুল বারীর এই পথচলা এখন বাগমারাবাসীর নতুন প্রত্যাশার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31