IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রমজান শুরুতেই খিরার দাম দ্বিগুণ, লাভের মুখে ফুলবাড়ীর চাষিরা

রমজান শুরুতেই খিরার দাম দ্বিগুণ, লাভের মুখে ফুলবাড়ীর চাষিরা

ধূমকেতু প্রতিবেদক,হারুন-উর-রশীদ,ফুলবাড়ী : রমজান শুরু হতেই দিনাজপুরের বাজারে হঠাৎ বেড়ে গেছে খিরার দাম। রমজানের আগে যে খিরা প্রতি কেজি ১৬ থেকে ২০ টাকায় বিক্রি হতো, রমজানের প্রথম দিন থেকেই সেই খিরা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। দ্বিগুণ দাম পেয়ে খুশি স্থানীয় চাষিরা।

সারা বছর খিরার চাহিদা থাকলেও রমজান মাসে ইফতারের সালাদের অন্যতম উপকরণ হওয়ায় এর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। ফলে রমজানের শুরুতেই বাজারে খিরা ও শসার দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও কৃষকরা।

ফুলবাড়ী উপজেলার কৃষক রথি চন্দ্র সরকার জানান, তিনি ৪৫ শতক জমিতে খিরা আবাদ করেছেন। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকার খিরা বিক্রি করেছেন। আরো ৪০ থেকে ৫০ হাজার টাকার খিরা বিক্রয় হতে পারে। রমজানের আগে ১৬ থেকে ২০ টাকা দরে বিক্রি করলেও রমজান শুরু হতেই ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি করছেন। ভালো দাম পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

শুধু রথি চন্দ্র সরকার নন, শিবনগর ইউনিয়ন, আলাদিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার চাষিরাও এবছর খিরা চাষে লাভের মুখ দেখছেন। রমজানকে সামনে রেখে তিন ফসলি জমিতে খিরা আবাদ করে ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পাচ্ছেন তারা।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, উপজেলায় ৬০ থেকে ৭০ হেক্টর জমিতে খিরা ও শসার আবাদ হয়েছে। গত বছর রমজানে ভালো দাম পাওয়ায় এ বছর চাষির সংখ্যা বেড়েছে। একই জমিতে বছরে তিনবার খিরা চাষ করা সম্ভব। কৃষি বিভাগ চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।

কৃষি বিভাগের সহায়তা এবং রমজান কেন্দ্রিক চাহিদার সমন্বয়ে দিনাজপুরে খিরা চাষে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। দ্বিগুণ দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31