IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে আইন শৃঙ্খলা সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকনিয়ে ঝড় তুললেন নবাগত এমপি আবু সাইদ চাঁদ

চারঘাটে আইন শৃঙ্খলা সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকনিয়ে ঝড় তুললেন নবাগত এমপি আবু সাইদ চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির সভায় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নবাগত সংসদ সদস্যআবু সাইদ চাঁদ দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমার কথা স্পষ্ট। কেউ মাদক সেবন, ব্যবসা,প্রশ্রয় দাতা, তদবির কারক এদের চিহিৃত করে দ্রুত এদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা গ্রহন করুন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি চাঁদ এসব কথা বলেন।

চুরি, ছিনতাই প্রতিরোধে পুলিশকে আরো দায়িত্বশিল ভুমিকা পালনের নির্দেশ দিয়ে চাঁদ বলেন, চারঘাট-বাঘার মাটিতে কোন ধরণের অন্যায়, অপরাধ অরাজকতা বরদাস্ত করা হবে না। সামনে ঈদ তাই ছিনতাই রোধে পুলিশি টহল জোরদার করতে হবে। নন্দনগাছী থেকে কালোহাটি, কাকড়ামারী থেকে মীরগঞ্জ এবং সারদা থেকে খুদির বটতলা এলাকায় প্রতিদিন পুলিশিষ টহল বাড়াতে হবে। মনে রাখবেন কোন অবস্থাতে চারঘাটে চুরির ঘটনা আমি শুনতে চাই না।

শপথ নেবার পর থেকে আমি কঠোর ভাবে বলে যাচ্ছি, মাদক,সন্ত্রাস ও চাদাবাজি চারঘাট-বাঘায় জিরো টলারেন্স নীতি অনুস্বরন করতে হবে। মাদকের সঙ্গে আমার নিজ দলের কোন নেতাকর্মী জড়িত থাকলে তাকেও আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করুন। কোন তদবির,সন্ত্রাসীদের ঠাই আমার নির্বাচনী এলাকায় হবে না।

মনে রাখবেন, ্আমি ৩বার ইউনিয়ন পরিষদ ও ২ বার উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি জানি পুলিশ প্রশাসন সৎ, ন্যায়, নিষ্টা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে চারঘাট-বাঘাকে মাদক মুক্ত উপজেলা গড়া সময়ের ব্যাপার। তবে শষ্যের মধ্য্যে ভুত থাকলে সেটা করা সম্ভব নয়। তাই মাদক নিয়ন্ত্রনে পুলিশকে কঠোর ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সাংসদ আবু সাইদ চাঁদ।

এসময় আরও বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করীম মিজান, উপজেলা এিনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31