ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ইউসুফপুর সিপাইপাড়া এলাকায় জালশায় প্রধান অতিথি এমপি, নাকি দলীয় নেতা। এ নিয়ে দ্বন্দের জের ধরে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এরশাদ আলী(৬০)কে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার সময় তারাবির নামাজ আদায় শেষে বাড়ী ফেরার পথে বাড়ীর পাশে জালাল উদ্দিনের চায়ের দোকানের সামনে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে নিহতের ছেলে রিমন আলী বাদী হয়ে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেনকে হুকুমের প্রধান আসামী করে ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীরা সকলেই পলাতক থাকায় কাইকে গ্রেফতার করা যায়নি বলে দাবি পুলিশের।
এলাকাবাসী ও পুলিশ জানায়, চারঘাটের ইউসুফপুর সিপাইটপাড়ার বিএনপির কর্মীরা ইসলামী জালশা করার জন্য প্রস্তুতি গ্রহন করে। তারই প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন। এ সময় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চাই। অন্যদিকে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জলের বাড়ী সিপাইপাড়া হওয়ায় তার আত্মিয় স্বজন উজ্জলকে প্রধান অতিথি করতে চাই। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়।
এরপর শুক্রবার রাত ১০টার দিকে এরশাদ আলী তারাবীর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। ওই সময় জালাল নামের এক ব্যাক্তির চায়ের দোকানে বসে ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বলের আপন চাচাত ভাই সাইদুর রহমান, গাজী, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন। তারা এরশাদ আলীকে দেখতে পেয়ে লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে পেটাতে থাকেন। এ সময় ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়। এরশাদ আলীর বাড়ের পাশেই ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ রাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। শনিবার সকালে নিহতের ছেলে রিমন আলী বাদী হয়ে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেনকে হুকুমের প্রধান আসামী করে ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) এসআই সিরাজুল ইসলাম জানান,ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে পায়নি। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে নিহতের ছেলে রিমন বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছেন।


