IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে ছাত্রদল নেতা মাদ্রাসার শিক্ষক পরকীয়ার সময় আটক

তানোরে ছাত্রদল নেতা মাদ্রাসার শিক্ষক পরকীয়ার সময় আটক

তানোরে ছাত্রদল নেতা মাদ্রাসার শিক্ষক পরকীয়ার সময় আটক

তানোরে ছাত্রদল নেতা মাদ্রাসার শিক্ষক পরকীয়ার সময় আটক। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : গত (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার সামজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকে তিনটি ঘটনার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে টক অব দ্যা তানোরে পরিণত হয়ে পড়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত তিন ঘটনায় উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। নেট দুনিয়া কাপিয়ে তুলেছে তিনটি ঘটনা। এর মধ্যে একটি বাকপ্রতিবন্ধী কিশোরের মোবাইল না কেনা দেয়ার কারণে বিদ্যুৎ খুটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করা। সন্ধ্যার দিকে একে সরকার সরকারি কলেজ শাখা ছাত্র দল নেতা পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক ও গাছের সাথে বেধে গণধোলাই এবং রাতে মাদ্রাসা হুজুর পরকীয়া করতে গিয়ে হাতেনাতে আটকের পর বিয়ে দিয়ে দেয় জনতা। পবিত্র রমজান মাসে নারী কেলেংকারীর ঘটনাটি প্রচুর আলোড়ন সৃষ্টি করেছে, খোরাক জুগিয়েছে নেট ব্যবহার কারীদের।

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির চিমনা গ্রামের বাকপ্রতিবন্ধী কিশোর সুমন পিতার নিকট কয়েকদিন ধরে মোবাইল কেনার জন্য বায়না ধরে। কিন্তু ছেলে বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে মোবাইল কিনে দেয় নি। মোবাইল কিনে না, দেয়ার কারণে শুক্রবার সকালের দিকে জমির মধ্যে ফাঁকা মাঠে বিদ্যুতের খুটির উপরে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ওই এলাকার কৃষকরা দেখতে পেয়ে বিদ্যুৎ অফিসে খবর দিকে সংযোগ বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে বাকপ্রতিবন্ধী কিশোর সুমনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের খুঁটিতে কোন কিছুর সাহায্য ছাড়াই তিনি উঠে পড়ে। ফেসবুকের ভিডিও তে দেখা যায়, খুটির একেবারেই উপরে উঠে দাড়িয়ে ছিল কিশোর। তার খুঁটিতে উঠে থাকার ঘটনায় বিস্মিত জনসাধারণ। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই মহান আল্লাহর ইচ্ছায় এবং সকলের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয় বাকপ্রতিবন্ধী কিশোর সুমন।

শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার কলমা ইউনিয়ন ইউপির মালবান্ধা গ্রামে কলেজ শিক্ষার্থী একে সরকার সরকারি কলেজ শাখার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম পরকীয়া করতে গিয়ে হাতেনাতে আটক হয়। ভিডিওতে দেখা যায়, গাছের সাথে সাদা উড়না দিয়ে বিবাহিত সন্তানের মা ও পরকীয়া প্রেমিককে গাছের সাথে বেধে গণধোলাই দিচ্ছে জনতা। আকুতি মিনতি করছে ছেলে মেয়ে। ছবি তুলতে গেলে মুখ ঢেকে রাখছে ছেলে নাহিদ। যখনি কোন কথা বলছে তখনি জনতা ধোলাই দিচ্ছে।

এছাড়াও রাতে মাদ্রাসা শিক্ষক তানোর পৌর এলাকার আমশো গ্রামে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়। পরে স্থানীয়রা বিয়ে দিয়ে দেয়। রমজান মাসে মাদ্রাসা শিক্ষকের এমন কান্ডে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ লিখেছেন, একজন হুজুর কিভাবে রমজান মাসে পরকীয়া করে।

হুজুর আমশোতে ভাড়া থাকত, দীর্ঘ দিন ধরে তিনি পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। তবে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া একটি পক্ষ। যে কোন ঘটনা ঘটলেই মব সৃষ্টি করা হচ্ছে। যার কারণে সঠিক বিচার হচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ। এটা থেকে বের হতে না পারলে মব সৃষ্টির কালচারাল থেকে যাবে। যা সমাজ ও দেশের জন্য চরম ক্ষতিকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা সম্পর্কে অবহিত না। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেসবুকে ঘটনা ছড়িয়ে পড়েছে আর আপনি অবহিত না জানতে চাইলে তিনি জানান, খোঁজ খবর নিয়ে দেখছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31