IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> খেলা >> টপ নিউজ >> ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিক

ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিক

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে চরম নিরাপত্তা সংকট। যুদ্ধাবস্থার কারণে ওই অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে চলাচলকারী একাধিক গন্তব্যের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক বিভিন্ন উড়োজাহাজ সংস্থা। এমন বৈরী পরিস্থিতিতে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিক নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ওমরাহ পালনের উদ্দেশ্যে কয়েক দিন আগে মক্কায় গিয়েছিলেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ০৮০৬) দুবাই হয়ে তার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি মাঝপথ থেকে ফের জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।

বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করা মুশফিক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে আমার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।’

দেশে ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি এখন জেদ্দা বিমানবন্দরে আছি। আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারব, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।’

মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মদিনা, দুবাই, শারজাহ, আবুধাবি ও কুয়েতসহ ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

এদিকে, বাংলাদেশ সিভিল এভিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংঘাতের জেরে বাহরাইন, কুয়েত, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলগামী এবং সেখান থেকে পরিচালিত বহু ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031