IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রান্তিক পর্যায় মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে: এমপি রেজাউল

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রান্তিক পর্যায় মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে: এমপি রেজাউল

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের বস্তুনিষ্ঠ
সংবাদ লিখনের মাধ্যমে জাতি নানা ধরণের সুবিধা অসুবিধা ধরতে হবে। ভালো সাংবাদিকতা এবং সুস্থ্য ধারার সংবাদ পরিবেশন জাতির কল্যান বয়ে আনে। প্রান্তিক জনপদের মানুষের সুখ-দুখের কথাগুলো জাতির সামনে উঠে আসলে সরকারের পক্ষ থেকে যথাযথ সমাধান করতে সহজ হয়।

রাণীনগর-আত্রাই এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই থানায় সমান ভাবে উন্নয়নের কাজ করবো। সেই ক্ষেত্রে রাণীনগর উপজেলা থেকে এর যাত্রা শুরু হবে। এ ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল পেশাজীবি মানুষকে সাথে নিয়ে রাণীনগর আত্রাই উন্নয়নে এক সাথে কাজ করবো। দীর্ঘ ১৭ বছর এই জনপদ ছিলো অবহেলিত। একটি গণতান্ত্রিক সরকার সবে মাত্র ক্ষমতায় এসেছে। দেশের উন্নয়নে যেখানে যা করার দরকার প্রধান মন্ত্রী তারেক রহমানের নের্তৃত্বে আমরা করে যাবো।

তিনি রবিবার সন্ধ্যায় রাণীনগর প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সংবর্ধনা, দোয় ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলঅ নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, প্রমূখ। পরে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখোনে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31