IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভরণপোষণ বিষয়ে স্বামী ছেলের বিরুদ্ধে মামলা,আমলে নিয়ে সম্মানজনক ব্যবস্থা চালু করা প্রয়োজন

ভরণপোষণ বিষয়ে স্বামী ছেলের বিরুদ্ধে মামলা,আমলে নিয়ে সম্মানজনক ব্যবস্থা চালু করা প্রয়োজন

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : প্রবাদ আছে স্বামী যাকে দেখতে পারেনা ‘রাখালেও তাকে ঢিল মারে’। এই প্রবাদের সাথে মিল রয়েছে ৫৫ বয়োসার্ধ তাসলিমার। তার সুখ মেলেনি ৩৯ বছরের সংসার জীবনেও । অসায়ত্ব জীবনে আছেন মেয়ের আশ্রয়ে ।

জানা যায়, তসলিমা বেগম এখন নানান রোগে জর্জরিত। স্বামী, ২ ছেলে থাকা সত্বেও তারা দেখ ভাল করেননা। বড় মেয়ে মারহুমা ফেদৌস শিল্পী খাতুন স্বামী পরিত্যাক্তা। নিজের দুই মেয়ে নিয়ে থাকেন ভাড়া বাসায় । তাদের লেখা পড়ার খরচ,বাসা ভাড়া নিয়ে নিজেই থাকেন টেনশনে। এর পরেও মায়ের অসহায়ত্ব দেখে ভাড়া বাসায় এনে দেখভাল করছেন শিল্পী খাতুন। তার টান পড়নের সংসারে অসুস্থ মাকে এনে সেও পড়েছে বিপদে। মায়ের চিকিৎসার ব্যয়ভার মেটাতে সম্প্রতি ২০ হাজার টাকা লোন নিতে হয়েছে। শিল্পী খাতুন ভাড়া বাসা নিয়ে থাকেন বাঘা পৌর সভার বাজুবাঘা গ্রামে ।

সোমবার (০২-০৩-২০২৬) শিল্পী খাতুনের ভাড়া বাসায় গিয়ে দেখা যায়,মেঝেতে শোয়ানো তসলিমা বেগমের নড়াচড়া নেই। শুয়ে থাকতে থাকতে শরীরে দেখা দিয়েছে পক্ষাঘাত(চিকিৎসকের ভাষায় বেসোর বলে)। তাঁর আশপাশে ঘিরে ধরেছে মশা-মাছি ।

কাছে গিয়ে দেখা যায়, বৃদ্ধা অস্পষ্টভাবে শব্দ করছেন। বৃদ্ধা তসলিমা বেগম কিভাবে মেয়ের বাসায় এলেন , সে বিষয়ে প্রথমে কিছু জানা গেল না। বৃদ্ধা নিজেও এ নিয়ে কিছু বলেননি।

শিল্পী খাতুন জানান, বড় হয়ে দেখেছি মায়ের সাথে বাবার ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মারধরও কম করেনি। সন্তান ও পুত্রবধূদের চেনা রূপ পাল্টে যায়। অসুস্থ হওয়ার পরেও চিকিৎসা না করে ফেলে রাখছিল। বিছানায় প্রসাব পায়খানা করতে হয়েছে। শুয়ে থাকতে থাকতে শরীরে ঘা হয়েছে। ডান হাত,ডান পা অবশ। নড়া চড়া করতে পারেননা।

মাকে এ অবস্থায় দেখে এ বছরের ১২ জানুয়ারি লালপুরের দুড়দুড়িয়া গ্রামের বাসা থেকে তার ভাড়া বাসায় নিয়ে আসেন। চিকিৎসার ব্যয়ভার মেটাতে নিজের সম্বল বাদেও ২০ হাজার টাকা লোন করতে হয়েছে। ১৪ জানুযারি রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের নিউরো মেডিসিন বিভাগে ৬দিন ভর্তি থেকে চিকিৎসা করিয়েছেন। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৭দিন (৩নম্বর,৩৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ড) ও থেরাপির চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল রাজশাহীর সিআরপিতে ছিলেন ৯দিন।

এর আগে প্রশাসনের বাইরে সমাজপতি, রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে মা তাঁর ভিটায় ফিরে যাক সে চেষ্টাও কম করেননি শিল্পী খাতুন। ফল না পেয়ে অবশেষে আইনি লড়াইয়ে নামতে হয়েছে। আইনগত সহায়তা চেয়ে ১৫ ফেব্রুয়ারি নাটোর জেলার লিগ্যাল এইড অফিসারের কার্যালয়ে তাসলিমার বড় মেয়ে মারহুমা ফেদৌস (শিল্পী খাতুন) বাদি হয়ে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এতে আসামী করা হয়েছে-তাসলিমা বেগমের স্বামী আবু বকর সিদ্দিক,দুই ছেলে আকাশ চৌধুরি সম্রাট ও মোঃ শিমুল কে। তারা লালপুরের দুড়দুড়িয়া নতুন পাড়ার বাসিন্দা।

আবু বকর সিদ্দিক বলেন, দেখভাল করিনি এ কথা ঠিক না। ৭বছর আগে স্টক করেছিল। তখন চিকিৎসা করানো হয়েছে। এবার অসুস্থ হওয়ার পরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। বড় মেয়ে এসে চিকিৎসার জন্য নিয়ে গেছে। তার সংসার চলে ভ্যান চালানোর টাকায়। একই সুরে কথা বলেন দুই ছেলে সম্রাট ও শিমুল।

এ প্রসঙ্গে শাহদৌলা সরকারি কলেজের রাষ্ট বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল হানিফ মিয়া বলেন,সমাজে প্রবীণ ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধির’ কাজ এগোচ্ছে না।

এখন সময় এসেছে মা-বাবার ভরণপোষণ বিষয়ে রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাঠামোগতভাবে সামাজিক নজরদারি বাড়িয়ে বিষয়টি আমলে নিয়ে কাজগুলোকে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে সম্মানজনক ব্যবস্থা চালু করা প্রয়োজন। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31