IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিএসএফের সাইকেল র‌্যালি

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিএসএফের সাইকেল র‌্যালি

ধূমকেতু নিউজ ডেস্ক : মুজিব শতবর্ষ উপলক্ষে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে বিএসএফের মৈত্রী সাইকেল র‌্যালি উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ডে র‌্যালি উদ্বোধন করা হয়।

সাইকেল র‌্যালির উদ্বোধন করেন বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) পংকজ কুমার সিংহ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন।

১৩ সদস্যের বিএসএফের সাইকেল র‌্যালিটি সোমবার সকাল থেকে ভারত-বাংলাদেশ লাগোয়া ৪০৯৬ কিলোমিটার এলাকায় বিভিন্ন সীমান্ত পরিদর্শন শুরু করে। সাইকেল র‌্যালিটি পনিতর থেকে মিজোরাম পর্যন্ত গিয়ে শেষ হবে। আগামী ১৭ মার্চ সাইকেল র‌্যালিটি শেষ হবে বলে বিজিবি কর্মকর্তারা জানান।

অনুষ্ঠান শুরুতেই বিজিবি কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফ সদস্যরা। বিজিবির পক্ষ থেকে সাইকেল র‌্যালিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএফের আইজি আশুনি কুমার সিংহ, ডিআইজি অজিৎ কুমার এবং ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা ও মেজর ফারুক উপস্থিত ছিলেন।

বিএসএফের পক্ষে বলা হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে বিজিবি ও বিএসএফের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে এ সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। দুই দেশের সীমান্তে আরও নতুন নতুন বিওপি নির্মাণের জন্য বিজিবি ও বিএসএফ যৌথভাবে কাজ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31