IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> রাবিতে গবেষণা কার্যক্রম পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রী এবং মেয়র লিটন

রাবিতে গবেষণা কার্যক্রম পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রী এবং মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রাবির স্যার জগদীশচন্দ্র বসু ভবনে উদ্ভিদবিজ্ঞান বিভাগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাংলাদেশ তাঁত বোর্ডের মসলিন প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ প্রকল্পের আওতায় গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

গবেণষা কার্যক্রম পরিদর্শন শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ গ্রহণ করা হয়। এখন পর্যন্ত গাজিপুরের কাপাসিয়ায় পাওয়া তুলা থেকে তৈরি সুতা হাই কাউন্টের মুসলিনের শাড়ি তৈরির জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। প্রকল্পটির আওতায় বেশি কিছু মসলিন কাপড়ের শাড়ি উৎপাদন করা হয়েছে। আরো উৎপাদন করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা শতভাগ সফল হবো। মুজিববর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে মসলিন শাড়ি উপহার দিবো। আগামীতে বাণিজ্যিকভাবে মসলিন শাড়ি উৎপাদনের প্রচেষ্টা থাকবে।

এসময় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গৌরবগাথাঁ বিভিন্ন ঐতিহ্য ফিরেয়ে আনার মাধ্যমে বাংলাদেশকে সম্ভ্রান্ত একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। প্রকল্পের গবেষকদল রাজশাহীতে পরীক্ষামূলকভাবে ফুটি কার্পাস করে গবেষণা করছেন। বাণিজ্যিকভাবে মসলিন শাড়ি তৈরি করা কিছুটা কঠিন। তবে পরীক্ষামুলক কার্যক্রম শেষে রাজশাহীতে বৃহৎ পরিসের ফুটি কার্পাস চাষ ও কারখানা স্থাপন করে বাণিজ্যিকভাবে শাড়ি উৎপাদন কীভাবে করা যায়, সেটি নিয়ে কাজ করা যায়।

পরিদর্শন শেষে রাবির স্যার জগদীশচন্দ্র বসু ভবনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের কক্ষে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ প্রেজেন্ট্রেশন উপস্থাপন করেন, প্রকল্প কমিটির সদস্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনজুর হোসেন। সভা প্রধান অতিথি ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বিশেষ অতিথি ছিলেন রাসিক মেয়র এ. এইচ.এম খায়রুজ্জামান, রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

সভায় সভাপতিত্ব করেন রাবির উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সভায় প্রকল্প পরিচালক আইয়ুব আলী, সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আনজুম, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী জাকারিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31