ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা সহকারী কর্মীশনার ভূমি আসমা উল হুসনা’র সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ইফত্তেখারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা তথ্য কর্মকর্তা কোহিনুর আক্তার বৃষ্টিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তারাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।


