ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাগাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৪ ননভেম্বর ২০২৬ শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম, পরিচালক, দারুল আবরার মাদ্রাসা।
আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সকল ছাত্র ছাত্রীর অভিভাবক বৃন্দ। এসময় উপস্থিত বক্তরা বলেন শিক্ষার মান উন্নত করতে হবে এবং ছাত্র ছাত্রীদের নিজের সন্তানের মতো উন্নত মেধাবী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এবং অভিভাবকদের সাথে সুসম্পর্ক গড়ে তুল্লে এই শিক্ষা প্রতিষ্টান আরও এগিয়ে যাবে বলে মনে করেন তারা।
এদিকে মাদ্রাসার পরিচালক তরিকুল ইসলাম বলেন সকল অভিভাবকদের সহযোগিতা পেলে আমি আমার মেধা ও শ্রোম দিয়ে প্রতিষ্টান এগিয়ে নেয়ার লক্ষে শিক্ষা মান উন্নয়নে যথেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ।


