ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমীন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান , সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান,সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সহ সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আলোচিত প্রধান বিষয়গুলো হলো: জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করা সরকারি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সমন্বিতভাবে মানসম্মত জনসেবা নিশ্চিত করা।



