IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় মৎস্য অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় থাকা সরকারি সংরক্ষিত পুকুর থেকে সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে একদল ব্যক্তি বেড়জাল দিয়ে পুকুরে মাছ ধরে নিয়ে যান বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় মান্দা বিলে কার্যক্রম চলছে। প্রকল্পের অধীনে থাকা সরকারি সংরক্ষিত পুকুরে শনিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিরা দলবদ্ধভাবে প্রবেশ করেন। এ সময় তাঁরা বেড়জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যান। লুট হওয়া মাছের আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা।

মান্দা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অভিযোগকারী এনামুল হক বলেন, অভিযুক্ত ব্যক্তিরা বেড়জাল নিয়ে অবৈধভাবে সংরক্ষিত পুকুরে প্রবেশ করেন। এ সময় পুকুরের পাহারাদার মহিদুল ইসলামকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে তাঁরা পুকুরের মাছ ধরে নিয়ে যান। ঘটনায় রমজান আলী, জাহাঙ্গীর হোসেন, রিয়াজ উদ্দিসহ ১৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, সরকারি সংরক্ষিত পুকুর থেকে মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31