IMG-LOGO

শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উৎযাপনআওয়ামী লীগ নেতার সহায়তায় জমি দখল, চাচার বিরুদ্ধে মুখ খুললেন মুনিরা ন্যান্সিইরানে নতুন মার্কিন হামলায় নিহত ১৪পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীপুঠিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণের শিকারগাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগবাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা
Home >> বিনোদন >> টপ নিউজ >> হানিফ সংকেতের ঈদ আনন্দের ‘ইত্যাদি’ আজ রাত সাড়ে ৮ টাই

হানিফ সংকেতের ঈদ আনন্দের ‘ইত্যাদি’ আজ রাত সাড়ে ৮ টাই

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদের আনন্দকে আরও রঙিন করতে দর্শকদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরের মতোই খ্যাতিমান নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা ও উপস্থাপনায় এবারের ঈদ বিশেষ পর্ব সাজানো হয়েছে নানা তারকাবহুল আয়োজনে।

রোববার (২২ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত এ অনুষ্ঠান। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের পর্বেও থাকছে ব্যতিক্রমধর্মী নাট্যাংশ, মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা, নান্দনিক মঞ্চসজ্জা এবং সমসাময়িক বিষয় নিয়ে বিনোদনধর্মী উপস্থাপনা।

ঈদের বিশেষ এই আয়োজনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বৈচিত্র্যময় উপস্থাপনা ও সামাজিক বার্তাসমৃদ্ধ বিনোদনের কারণে দীর্ঘদিন ধরেই ‘ইত্যাদি’ দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়। এবারের পর্বেও থাকছে হাস্যরস, সমাজচিত্র এবং নির্মল বিনোদনের সমন্বয়।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’-এর বিশেষ পরিবেশনা। তবে এবারের অন্যতম আকর্ষণ একটি দেশাত্মবোধক গান, যেখানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে রয়েছেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। এ ছাড়া জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ গেয়েছেন একটি ব্যতিক্রমধর্মী গান।

চমকপ্রদ আয়োজন হিসেবে থাকছে অভিনেত্রী শবনম বুবলী ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের কণ্ঠে দ্বৈত গান। নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

এছাড়া ‘ইত্যাদি’র জনপ্রিয় পর্ব ‘মিউজিক্যাল ড্রামা’তেও আনা হয়েছে নতুনত্ব। ঈদ কেনাকাটা ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ এবং নাসির উদ্দিন খান।

অন্য একটি পর্বে উপস্থিত থাকবেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।

বরাবরের মতো দর্শকপর্বেও থাকছে বিশেষ চমক। এবারের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি দর্শকদের মধ্য থেকে বাছাই করা কয়েকজনকে নিয়ে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নিয়ে জমিয়ে তুলবেন অনুষ্ঠান।

ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানের শিল্প নির্দেশনায় রয়েছেন মুকিমুল আনোয়ার মুকিম। সহকারী পরিচালনায় দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মামুন মোহাম্মদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930