ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঈদ পূণর্মিলনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ খেলার আয়োজন করে বহরমপুর স্টোটিং ক্লাব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী’র গণমানুষের নেতা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু-এর সুযোগ্য সন্তান সাইফি রহমান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও যুবনেতা হাশেম শেখ।
এসময় বহরমপুর স্টোটিং ক্লাবের খেলোয়াড়বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রিকেট ম্যাচে লাল ও সবুজ দুইটি দল অংশগ্রহণ করে। খেলায় সবুজ দলের ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট জয় লাভ করে লাল দল।


