IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মিরপুরে মেয়ের আত্মহত্যার দুইঘন্টা পর বাবার মৃত্যু

মিরপুরে মেয়ের আত্মহত্যার দুইঘন্টা পর বাবার মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের মেয়ের আত্মহত্যার দুইঘন্টা পর হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মিরপুর পৌরসভা ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন, সুলতানপুর গ্রামের মোস্তফার মেয়ে শান্তনা (২০) এবং তার বাবা মৃত রওশন মন্ডলের ছেলে ইজিবাইক চালক মোস্তফা(৪০)।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শান্তনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শান্তনা সাথে তার মায়ের বাকবিতন্ডা হয়। এতে মায়ের উপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যু শোক সইতে না পেরে এর দুইঘন্টা পর হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে তার বাবা মোস্তফার মৃত্যু হয়।

মতিন আরও জানান, শান্তনার স্বামীর সাথে বিচ্ছেদের পর তার চার বছরের একমাত্র ছেলে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতো।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মেয়ের আত্নহত্যার পর তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। আমরা খোঁজখবর নিয়ে ঘটনার তদন্ত করে দেখছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর একই পৌরসভার নওপাড়া মহল্লায় ১২ ঘন্টার মধ্যে একই পরিবারের পিতা,মাতা ও কন্যা ৩ জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবার ঘটনা ঘটেছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31