IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘যত কাজ করেছি, এমন পরিস্থিতির মুখোমুখি কখনও হইনি’

‘যত কাজ করেছি, এমন পরিস্থিতির মুখোমুখি কখনও হইনি’

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আফরান নিশো। অভিনেতা। ঈদে মুক্তি পেয়েছে এই অভিনেতার নতুন সিনেমা ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করেছেন শাহজাহান নূর চরিত্রে। এই সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে–

‘দম’ সিনেমার গল্প আসলে কী নিয়ে?

‘দম’ সিনেমার গল্পটা যে কাঠামোয় দাঁড়িয়ে আছে, এটিকে সরলভাবে ‘বেঁচে থাকার লড়াই’ বললে পুরোটা ধরা যায় না। এটি আসলে একাধিক স্তরের একটি সারভাইভাল-ড্রামা।
এই সিনেমার কেন্দ্রে আছেন একজন সাধারণ মানুষ; যার নাম শাহজাহান নূর। তাঁর জীবন শুরু হয় খুব পরিচিত বাস্তবতা থেকে–সীমিত সুযোগ, চাপ, অনিশ্চয়তা। তবে গল্প যত এগোয়, তার চারপাশের পরিস্থিতি ধীরে ধীরে তাঁকে এমন এক জায়গায় ঠেলে দেয়, যেখানে বেঁচে থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে ‘সারভাইভাল’ শুধু শারীরিক নয়–মানসিক, সামাজিক, এমনকি নৈতিক দিক থেকেও। শাহজাহানকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেগুলো তাঁর ব্যক্তিত্ব, মূল্যবোধ এবং মানবিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।

শাহজাহান নূর চরিত্রের জন্য আপনি কী ধরনের প্রস্তুতি নিয়েছেন?

শাহজাহান নূর আমার জন্য শুধু একটা চরিত্র ছিল না। এটি ছিল এক ধরনের জার্নি। নিজেকে ভাঙার, আবার নতুন করে গড়ার। এই চরিত্রের জন্য আমাকে মানসিক ও শারীরিকভাবে অনেকটা ঝুঁকি নিতে হয়েছে। আগে আমার ওজন ছিল ৮৪ কেজির মতো, পরে একটা সময় ৯৬-এও গিয়েছিল। ‘দম’-এর জন্য পরিচালক যখন বললেন ৭৫-এ নামাতে হবে, তখন বুঝেছিলাম এটি সহজ হবে না। তারপরও মনে হয়েছে, যদি এই গল্পটা ঠিকভাবে বলতে চাই, তাহলে আমাকে এই পরিবর্তনের ভেতর দিয়েই যেতে হবে। ওজন কমানোটা শুধু সংখ্যা কমানো না। এটি ছিল প্রতিদিন নিজের সঙ্গে লড়াই। ডায়েট কন্ট্রোল, নিয়মিত ওয়ার্কআউট, অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখা। অনেক সময় ক্লান্ত লাগত, কিন্তু মনে হতো, এই কষ্টটাই তো চরিত্রটার একটা অংশ। মানসিক দিক থেকেও নিজেকে প্রস্তুত করতে হয়েছে। শাহজাহান এমন একজন মানুষ, যিনি প্রতিনিয়ত একটা অনিশ্চয়তার মধ্যে বাঁচেন। সেই ভয়, সেই চাপ। এই অনুভূতিগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করেছি।

সিনেমাটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া জানার সুযোগ হয়েছিল?

হ্যাঁ, সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক প্রতিক্রিয়া জানার সুযোগ হয়েছে। আমি নিজেও বিভিন্ন হলে গিয়ে দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করেছি, কথা বলেছি। তাদের রেসপন্সটা খুবই আন্তরিক ছিল। অনেকেই গল্প নিয়ে কথা বলেছেন। বিশেষ করে সারভাইভাল আর মানুষের ভেতরের লড়াইয়ের জায়গাটা দর্শকদের ছুঁয়ে গেছে। আমার অভিনয় নিয়েও তারা ইতিবাচক মন্তব্য করেছেন, যা একজন অভিনেতা হিসেবে অবশ্যই খুব অনুপ্রেরণার। নির্মাণশৈলী নিয়েও ভালো কথা শুনেছি। অনেকেই বলেছেন, ছবির টোন আর ট্রিটমেন্ট একটু আলাদা, যা তাদের কাছে নতুন লেগেছে। সামাজিক মাধ্যমেও দর্শকরা নিজেদের মতো করে গল্পটা ব্যাখ্যা করছেন, নিজেদের অনুভূতি শেয়ার করছেন। সব মিলিয়ে বলতে পারি, এই রেসপন্সটা আমাকে খুবই আনন্দ দিয়েছে এবং আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাচ্ছে।

‘দম’-এর মতো চ্যালেঞ্জিং সিনেমায় কাজের সিদ্ধান্ত কেন নিলেন?

এই ধরনের চ্যালেঞ্জিং সিনেমায় কাজের সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া না। কয়েকটা শক্ত কারণ ছিল। প্রথমত, পরিচালক রেদওয়ান রনি অনেক দিন পর নতুন কাজ নিয়ে ফিরছেন। সবচেয়ে বড় কারণ, ‘দম’ এর গল্প। গল্পটা প্রথম শুনেই আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এটা শুধু একটা সারভাইভাল গল্প না। এর মধ্যে আবেগ আছে, মানুষের ভেতরের লড়াই আছে, একটা গভীরতা আছে। আমার মনে হয়েছে, এই গল্পটা যদি ঠিকভাবে পর্দায় আনা যায়, তাহলে দর্শকদের জন্য এটা খুবই স্পেশাল কিছু হবে।

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলোর একটি। বিশেষ করে কাজাখস্তানের দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করা একেবারেই অন্যরকম ছিল। এতদিন যত কাজ করেছি, এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হইনি। সেখানকার ঠান্ডাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা হয়তো মাইনাস ৮ ডিগ্রির মতো ছিল, কিন্তু অনুভূত হতো মাইনাস ১৫-এর কাছাকাছি। সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে শুটিং করা, সংলাপ বলা, শরীর ঠিক রাখা–সবকিছুই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তারপরও সবচেয়ে অবাক করা বিষয়, পুরো টিম একসঙ্গে থেকে কাজটা শেষ করেছে। এমন পরিবেশে শুটিং করা মানে শুধু অভিনয় না, এটি আসলে একটা সারভাইভালই। প্রতিদিনই মনে হয়েছে, আমরা শুধু একটা সিনেমা বানাচ্ছি না, নিজেদের সীমা অতিক্রম করার একটা লড়াইও করছি।

আপনার আগের কাজের তুলনায় ‘দম’ কতটা আলাদা…

সুড়ঙ্গ বা দাগি এই সিনেমাগুলো চরিত্র আর ন্যারেটিভই ছিল কেন্দ্রবিন্দুতে। ‘দম’-এর ক্ষেত্রে ক্যানভাসটা অনেক বড়। এখানে শুধু গল্প না। ভৌগোলিক পরিবেশ, বড় পরিসর এবং চরিত্রের ভেতরের জার্নি। সবকিছুই অনেক বেশি বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ‘দম’ শুধু আরেকটা সিনেমা না। এটা আমার জন্য একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা, যেখানে একজন অভিনেতা হিসেবে আমাকে নিজের সীমার বাইরে গিয়ে কাজ করতে হয়েছে।

পরিচালক রেদওয়ান রনির সঙ্গে কাজ করে কেমন লাগছে?

রেদওয়ান রনি প্রচণ্ড ডেডিকেটেড একজন নির্মাতা। গল্পের প্রতি তাঁর যে ভালোবাসা, আর সেটিকে পর্দায় নিখুঁতভাবে তুলে ধরার যে প্যাশন–এটি আমাকে মুগ্ধ করেছে। তিনি শুধু দৃশ্য নির্মাণ করেন না, প্রতিটি মুহূর্তকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য গভীরভাবে কাজ করেন। তাঁর সঙ্গে কাজ করার সবচেয়ে বড় দিক হলো, তিনি একজন অভিনেতার ভেতর থেকে সেরাটা বের করে নিতে জানেন। শাহজাহান নূর চরিত্রটা নিয়েও তিনি আমাকে বারবার চ্যালেঞ্জ করেছেন। সেই চ্যালেঞ্জ নেওয়াটাই আমার কাছে উপভোগ্য ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031