IMG-LOGO

শুক্রবার, ২২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তানিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমানমান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্নজনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসীনাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমানশিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুসাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরিবাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণমোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসমান্দায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের স্টেকহোল্ডারদের ওয়ার্কসপমান্দায় ভিজিএফের ৯০০ কেজি চালসহ গ্রেপ্তার ১রূপরেখা কিশোর মেলার বিলুপ্তি প্রজাতির হৈমন্তী গাছ রোপন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমান

নিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমান

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনের জন্য নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (১৯ মে) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ দমন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুলিশ সুপার তরিকুল ইসলাম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে দুই সন্তানসহ দম্পতিকে হত্যা করা হয়। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গত ২০ এপ্রিল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আলোচিত এ হত্যাকাণ্ডে দ্রুত সমযের মধ্যে রহস্য উদঘাটন করায় পুলিশ সুপার এ পুরস্কার প্রদান করেন।

পুরস্কার পাওয়ায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ওসি মাহবুবুর রহমান বলেন, ‘ভালো কাজের জন্য পুরস্কার পাওয়া অবশ্যই অনুপ্রেরণামূলক। এজন্য পুলিশ সুপার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ নিয়ামতপুর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ মাদক নির্মুলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এব্যাপারে তিনি উপজেলাবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930