IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেন

কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতি বছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে অভিনেত্রী একা নয়; সঙ্গে নিয়ে গেছেন মেয়ে আরাধ্যাকে। এবার দেখা যাবে কানের লালগালিচায় মা ও মেয়েকে।

যদিও গত কয়েক দিন ধরেই বলিউডের অন্দরে জোর চর্চা চলছিল— এবার কি কান-এ যাবেন না ঐশ্বরিয়া রাই বচ্চন? এমন নানা আলোচনার মাঝেই সম্প্রতি অভিনেত্রীকে তার মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে এবং শোনা যাচ্ছে যে কান চলচ্চিত্র উৎসবেই যোগ দিতে যাচ্ছেন মা ও মেয়ে।

বেশ কয়েক বছর ধরেই একটি নির্দিষ্ট ব্র্যান্ডের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার কানের মঞ্চে তাকে দেখা না গেলেও, অভিনেত্রী আলিয়া ভাটসহ অন্য তারকারা কানের রেড কার্পেটে হাঁটতে দেখা গেছে ওই প্রসাধনী ব্র্যান্ডের হয়ে প্রচার চালাতে গিয়ে। এমনকি ঐশ্বরিয়ার প্রচার করা ব্র্যান্ডের ভিডিওয়ে আলিয়ার মুখও দেখা গেছে।

এবার কানের উদ্দেশে অভিনেত্রীকে রওনা দিতে দেখে ভক্তরাও আনন্দে উচ্ছ্বসিত। মুম্বাই বিমানবন্দরের এমন একটি ঘটনা ঐশ্বরিয়াকেও অবাক করে দিয়েছিল। তার বেশ কিছু অঙ্গভঙ্গি মন জয় করে নেন ভক্ত-অনুরাগীদের। ঐশ্বরিয়াকে বিমানবন্দরে পৌঁছাতে দেখে হঠাৎই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক ব্যক্তির চটিও খুলে পড়ে যায় পা থেকে, যা দেখে ঐশ্বরিয়া খানিক থমকে যান। ইশারা করে জিজ্ঞাসা করেন এই চটিটা কার এবং তারপর পাপারাজ্জিদের একটু সাবধান হয়ে কাজ করতে বলেন।

এক ভক্ত ঐশ্বরিয়ার সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করলে তিনি রাজিও হয়ে যান। ক্যামেরায় পোজ দিয়ে পাপারাজ্জিদের হাত নেড়ে চলে যান। হাজার ব্যস্ততার মধ্যেও সাবেক এ বিশ্বসুন্দরীর এই সৌজন্যবোধ মন জয় করে নিয়েছেন সবার।

সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই বলেছেন, ঐশ্বরিয়া খুবই বড় মনের মানুষ। কেউ কেউ লিখেছেন— ঐশ্বরিয়া ছাড়া কান একেবারে অসম্পূর্ণ। আবার কেউ লিখেছেন—ঐশ্বরিয়া একাই নেটদুনিয়া কাঁপাতে প্রস্তুত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031