IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামী গ্রেফতার : বাইক ও মোবাইল উদ্ধার

তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামী গ্রেফতার : বাইক ও মোবাইল উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আলোচিত ক্লুলেস চুরির মামলায় আসামী গ্রেফতার ও চুরি হওয়া মোটরসাইকেল এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। গত (২ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে গ্রেফতার কৃত আসামীর তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরী এলাকার কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়াস্থ বশির উদ্দিনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ওয়ালের পাশ থেকে উদ্ধার করা হয় মোটরসাইকেল।

জানা গেছে, গত বছরের ২৫/১০/২০২৫ ইং তারিখে রাত্রি ১০:৩০ ঘটিকার সময় তানোর থানাধীন পারিশো পাকা রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা চোর মোটরসাইকেল চালকের পথরোধ করে লাল কালো রংয়ের টিভিএস রাইডার ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি অ্যান্ডুয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এঘটনায় বাইক খোয়া যাওয়া নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাকিমপুর গ্রামের ফটিক হাসান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ০৫ তারিখ ১০/১১/২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) , সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল এবং অফিসার ইনচার্জ, তানোর থানা, রাজশাহীর তত্ত্বাবধানে তদন্তকারী অফিসার এসআই মোঃ হাসমত আলী নিবিড়ভাবে তদন্ত, সোর্স এর দেওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ১২/১১/২০২৫ খ্রিষ্টাব্দ রাত্রি ১১:৪০ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ নিচু বাজার এলাকা হতে তদন্তেপ্রাপ্ত মামলায় জড়িত আসামী ১। রাব্বি হোসেন (১৯) পিতা মোঃ জামাল হোসেন সাং মহিষবাথান উত্তর পাড়া থানা রাজপাড়া মহানগর রাজশাহীকে গ্রেফতার করেন এবং আসামির হেফাজত হতে উল্লেখিত চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামি রাব্বি হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য মামলায় গ্রেফতার হয়ে জেল হতে আটক থাকা আসামি ২। মোহাম্মদ মিলন (৪১) পিতা মোঃ ওমর আলী সাং মোল্লাপাড়া (পূর্ব পাড়া) থানা কাশিয়াডাঙ্গা যারা রাজশাহীকে বিজ্ঞ আদালতের আদেশে পূন:গ্রেপ্তার করত: জেলগেটে জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ০২/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ১৬:৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়াস্থ মোহাম্মদ বশির উদ্দিন পিতা মৃত ঝরু শেখ এর নির্মাণাধীন বিল্ডিংয়ের ওয়ালের পাশ থেকে উল্লেখিত চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মামলায় জড়িত অন্য আসামি সনাক্তকরণের প্রচেষ্টা অব্যাহত আছে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। যারাই চুরির সাথে জড়িত তাদের সবাইকে আটক করা হবে। অপরাধীদের কোন ছাড় দেয়া হবেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31