IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী তানোর উপজেলায় অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ

রাজশাহী তানোর উপজেলায় অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ শিক্ষক সমিতি, রাজশাহী তানোর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক ভোজ, অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় তানোর উপজেলার কলমা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মো. হজরত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রাশিসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দীন এবং বারী’র সদস্য সচিব মো. সাহাদত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা শাখা বারী’র সভাপতি মো. আহসান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিও একসময় শিক্ষকতা করেছি। শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা।

তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষকরা ধীরে ধীরে আদর্শ ও নৈতিকতা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। যতদিন যাচ্ছে, সমাজে শিক্ষকদের নৈতিক অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে। তাই শিক্ষকদের নিজ নিজ মর্যাদা ও সম্মান অটুট রাখতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের জাতীয়করণের দাবির সঙ্গে আমরা একমত। এই যৌক্তিক দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করব।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, যা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

শেষে তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষকদের জন্য যতটুকু করা সম্ভব, তা করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31