IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবস
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কর্ণহার থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার বিলনেপালপাড়া ঘোষপুকুর গ্রামের মো: সেলিম হোসেনের ছেলে মো: আনোয়ার হোসেন (৩২) এবং বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মো: নাহিদ হাসান (৩০)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কর্ণহার থানার বিলনেপালপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আনোয়ারকে এবং গতকাল ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকা থেকে নাহিদকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আনোয়ারের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও নাহিদের কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি নাহিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৭ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930