IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা: এমপি রেজাউল ইসলাম রেজু

সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা: এমপি রেজাউল ইসলাম রেজু

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর-৬(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু বলেছেন, যদি কেউ সন্ত্রাসী,চাঁদাবাজী ধান্দাবাজী করার মতলব নিয়ে চলে তাহলে বিএনপিতে তার জায়গা হবেনা| তাকে দল থেকে বের করে দেয়া হবে|

তিনি বলেন, বিএনপি দেশের জনগনের জন্য কাজ করে| ভোটের আগে জনগনকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে সে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে| আপনারা দলের পরিচয় দিয়ে দেশে,সমাজে সম্মানিত হচ্ছেন,সুতরাং যদি কারো মধ্যে সন্ত্রাসী,চাঁদাবাজী-ধান্দাবাজীর মতলব থাকে তাহলে এখনই দল থেকে বের হয়ে যান|“সুদৃঢ ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র“ স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু|

এদিন দুপুরে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী| উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেজুর রহমান বাবু,সহ-সভাপতি প্রভাষক জাকির হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হোসেন বেলাল,শ্রমীক দলের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি,ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল,মহিলা দলের সভাপতি ফাহিমা আক্তার ও সাধারণ সম্পাদক শামীমা আক্তার তোতাসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন|

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31