IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তারকুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নি*হ*ত ২পুঠিয়ায় মাদকের টাকা না দেওয়ায় দোকানদাকে হ*ত্যাফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহবিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা রণবীর‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালসেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষারমান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। উপজেলা একাডেমিক সুপারভাইজার ড.আব্দুল মুমীত, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

১৬ থেকে ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে জনপ্রিয় করে তোলা, নতুন প্রজন্মকে উদ্ভাবনে উদ্বুদ্ধ করা এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি শুরু হয়।

এবারের বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১২টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল এবং বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসার ঘটাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসন, বাগমারার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031