IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> শিক্ষা >> তানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননা

তানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননা

তানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননা

তানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

‎ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভা (আমশো) স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকালের দিকে স্কুলের নব নির্মিত ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন।

তিনি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। ২১ এপ্রিল আমাদের পরিবারের ও তানোর গোদাগাড়ীর শোকের দিন। আমার প্রয়াত ভাই আপামর জনতার প্রানের নেতা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী। পরিক্ষায় অংশ নিবেন। আপনারা ভালোভাবে বুঝে শুনে উত্তর লিখবেন। আপনাদের শিক্ষার সিঁড়ির প্রথম ধাপ এটি। সবাই এই বিদায় নেয়। এবিদায় গৌরবের আনন্দের। আপনারা ভালো ফলাফল করে স্কুল ও পিতা মাতার মুখ উজ্জ্বল করবেন। নিজেকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। আমি আনন্দিত যে স্কুল থেকে ৩ জন ট্যালেন্টে ও একজন সাধারণ জুনিয়র বৃত্তি পেয়েছ। আমি আপনাদের মঙ্গল কামনা করি।

উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে (অব) সহকারী অধ্যাপক আনিসুর রহমান, জেলা বিএনপি নেতা, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, স্কুলের সাবেক সভাপতি ময়েজ উদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী।

এসময় উপস্থিত ছিলেন, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান সিনিয়র নেতা কামরুজ্জামান হেনা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ কবির, ড্যাব নেতা ডা: মিজানুর রহমান, কামারগাঁ ইউপি বিএনপির একাংশের সভাপতি খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর গোলেহার নাজনীন, পৌর বিএনপি নেতা ওবাইদুর মোল্লা, সমাজ সেবক মুজিবুর রহমান প্রমুখ।

এবারে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবেন। এসময় স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31