IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলীফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়ি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষক, টিকাদানকারী, সুপারভাইজার ও স্বেচ্ছাসেবকদের নিয়ে এক প্রশিক্ষণ ও অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসক জনাব ছামিউল ইসলাম।

সভায় আশরাফ পারভেজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নির্বাহী পৌর প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার ডাঃ আলিফ মে. নুর -ই- আলম সাইয়েদী, মোছাঃ মাসুমা আক্তার মিম, ডাঃ তানভীর রুপক শিক্ষক শেখ মোহাম্মদ আলী,মোছাঃ শরিফা আক্তার লাকি প্রমূখ। বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট বয়সী প্রতিটি শিশু যাতে টিকার আওতায় আসে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণ সেশনে টিকাদানের সঠিক পদ্ধতি, তদারকি এবং জনসচেতনতা তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য যে, এই ক্যাম্পেইনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ এবং গাভি (Gavi)-এর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, টিকাদান কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031