IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিতগোদাগাড়ীতে কুকুরের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদনরাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলীফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত

মহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী জেলার ঐতিহাসিক দিবর দিঘী এলাকায় আনন্দঘন পরিবেশে এ সভা ও বনভোজনের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যরা দিনটি উদযাপনে অংশ নেন। সাধারণ সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যপরিকল্পনা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, “সাংবাদিকদের কাজের চাপের মাঝেও বছরে অন্তত একবার এমন মিলনমেলা পেশাগত ঐক্যকে আরও সুদৃঢ় করবে। ঐতিহাসিক দিবর দিঘীর মতো মনোরম পরিবেশে আজকের এই আয়োজন আমাদের নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেবে।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াসীম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইনুল হোসেন, সহ-সম্পাদক এম আর রাজ, সাংগঠনিক সম্পাদক সুইট হোসেন, দপ্তর সম্পাদক রশিদুল আলম রশিদ, প্রচার সম্পাদক সোহাগ রহমান সুজন, অর্থ সম্পাদক মোকলেছার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুজ্জামান সেতু, কার্যনির্বাহী সদস্য গৌতম কুমার মহন্ত, আব্দুর রশিদ তারেক, এ কে সাজু, সদস্য অহিদুল ইসলাম, মো. মেহেদী হাসান, এস এ উজ্জল, মো. জুয়েল মন্ডল, মো. রফিকুল ইসলাম, শাকিল আহম্মেদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে সাধারণ সভার পাশাপাশি প্রীতিভোজ এবং সাংস্কৃতিক আড্ডার মাধ্যমে সাংবাদিকরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। ঐতিহাসিক দিঘীর পাড়ে সাংবাদিকদের এই মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

উল্লেখ্য যে, মহাদেবপুর প্রেসক্লাবের ২৫ জন সদস্যের মধ্যে ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031