IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ইসিরচট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার’হরমুজ অতিক্রমের চেষ্টা, দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসিবাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাস্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের এক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থবাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিততানোরে দু’দিন ব্যাপী প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধননাচোলে চেয়ারম্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওতানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীর নারী পুরুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসারবাঘা উপজেলার প্রধান সড়ক সংস্করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধনরাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস,জরিমনাসিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেফতার
Home >> টপ নিউজ >> খেলা >> চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টম ল্যাথাম। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে বাংলাদেশ দল।

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান এবং সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম। অন্যদিকে, নিউজিল্যান্ড একাদশে ব্লেয়ার টিকনারের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন বেন লিস্টার।
আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি

ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরে। প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজ-এর দল। নাহিদ রানা-র ফাইফার এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত-র ফিফটিতে ৬ উইকেটে জয় পায় স্বাগতিকরা।

সিরিজে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি এখন নির্ধারণী রূপ নিয়েছে। এই ম্যাচে জয়ী দলই নিশ্চিত করবে সিরিজ।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর মধ্যে ৩৫টিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031