IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকমহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনমহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা‘বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই’সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিতরাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরুদুর্গাপুরে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কারবাগমারায় চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন: ৭ মাসের শিশু উদ্ধার, মূল আসামি গ্রেপ্তারবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে রাতেও অভিযান, কৃষিজমি রক্ষায় সতর্ক প্রশাসননওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতারমাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়, ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুরমহাদেবপুরে সড়ক নির্মাণে অনিয়ম,এমপির নির্দেশে বদলেগেল নিম্নমানের ইটনিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়
Home >> খেলা >> মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বিনতে আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোছা. ইতিয়ারা পারভীন, থানার ওসি মো. ওমর ফারুক, থানা বিএনপির সহ সভাপতি মো. জাহারুল ইসলাম, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. মোজাফফর রহমান খাজুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নাজনীন ও ধারাভাষ্যে ছিলেন মো, আব্দুল আলিম।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন (বালক দল) হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং (বালিকা দল) এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহরাই প্রাথমিক বিদ্যালয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ