IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ রাতে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে আসতে পারে৪ নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসকনওগাঁর চন্ডিপুরে অসচ্ছল ১৫টি পরিবার পেলেন মানবিক সহায়তা‘পর্যাপ্ত সরবরাহ থাকার পরও জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে’রাজশাহীর ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন‘রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে’দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকমহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনমহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা‘বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই’সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিতরাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরুদুর্গাপুরে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ৪ নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

৪ নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৪ নং ওয়ার্ডের বুলুনপুর গোয়ালপাড়া এলাকায় ড্রেন ও ক্রস ড্রেন না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছেন এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন দাবি মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও উক্ত এলাকার বাঁধের ওপরের রাস্তার উন্নয়ন ও বাঁধের সৌন্দর্যবর্ধনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনের পূর্বে ৪ নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। এরপরে যেন রাজশাহীবাসীর দরিদ্র ও উপযুক্ত ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো।

তিনি আরো বলেন, আমি আপনাদের সমস্যার কথা শুনতে এখানে এসেছি। সমস্যাগুলো শুনে পর্যায়ক্রমে সমাধান করা হবে। সিডিসিকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিন যারা বঞ্চিত ছিল, তাদেরকে সিডিসির আওতায় আনা হবে।

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিব উদ্দিন টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিহ রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু, রাজপাড়া থানার সহ-সভাপতি নাজিম উদ্দীন, কাশিয়াডাঙ্গা থানার সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ