IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মানবপাচার ও অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, লিবিয়া থেকে ২ ভিকটিম উদ্ধার‘বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে আমার সংশ্লিষ্টতা নেই’ইপিআই টিকা বিতরণে চরম সংকটপোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনবর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকেররুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিতকাটাখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী বৃদ্ধাকে মারধরের অভিযোগ‘নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯‘জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ’তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগকারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবাইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরাগণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় জোটের গণমিছিলগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে আমার সংশ্লিষ্টতা নেই’

‘বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে আমার সংশ্লিষ্টতা নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউডের চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাবার গ্রেপ্তার ও উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী।

রোববার (২৬ এপ্রিল) ফেসবুকে এক আনুষ্ঠানিক বার্তায় পূজা চেরি নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, বাবার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ বা আর্থিক লেনদেনের সাথে ব্যক্তিগতভাবে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

পূজা চেরি বলেন, ‘সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়-এর গ্রেফতার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।

তিনি বলেন, বিগত ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে আমি নিজেই নির্বাহ করে আসছি। বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।’

বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানায় নেই উল্লেখ করে পূজা আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক।’

তার কথায়, ‘তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ