IMG-LOGO

সোমবার, ২৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশরাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিতগোমস্তাপুরে নারী খামারিদের প্রশিক্ষন কর্মশালাচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতপোরশায় বজ্রপাতে আদিবাসী নারী নিহতসিংড়ায় ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারমেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরআগাম জামিন পেলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজা‘নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টানবিরোধী’যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকালবৈশাখীর তাণ্ডবে মা ও দুই মেয়ের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্পে নিরাপত্তা জোরদারগোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ আটক-৩রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিতগোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় চেম্বার অব কমার্স মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাকসুদুল হক রিংকু। শপথ পাঠ শেষে মোনাজাত করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নতুন পর্ষদকে দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও ব্যবসায়িক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন চেম্বারের ২০২৬ এর এই নির্বাচন অতীতের সকল নির্বাচনের চেয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে।

নির্বাচিত কমিটিকে একত্রিত থেকে রাজশাহীর উন্নয়নের কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন কেবল কোনো পদে আসীন হওয়া বা ‘চেয়ার’ পাওয়াই বড় কথা নয়, বরং সেই পদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সঠিক কর্মপন্থা নির্ধারণ করা জরুরি। আর এই কর্মপন্থা তৈরির জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন।

তিনি বলেন বাড়াবাড়ি করে কখনো ভালো কাজ হয় না, বরং যেকোনো টেকসই পরিবর্তনের জন্য ধৈর্য ও সময়ের প্রয়োজন।

রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে তিনি সাধারণ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, “আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই”। রাজশাহীকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা, শিল্প ও বাণিজ্যের প্রসার এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল রাজশাহী চেম্বারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট প্রায় ২ হাজার ৯০০ ভোটারের মধ্যে প্রায় ২ হাজার ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news