IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> শ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কা

শ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কা

শ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কা

শ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে সোমবার ভোর রাতে কাল বৈশাখীর তান্ডবে উঠতি ইরি-বোরো ধান জমিতে নূয়ে পড়েছে। পাকা ধানগুলো কাটার আগে এমন প্রাকৃতিকব দূর্যোগে ফলন বিপর্যয়ের আশংকা করছেন চাষিরা। বৈশাখ মাসের ঘনকালো মেঘ যেন চাষিদের মনে আতংকের ভাঁজ পরছে।

কৃষি বিভাগ চাষিদের বাড়ি বাড়ি কিম্বা মাঠে গিয়ে যত তড়াতাড়ি সম্ভব পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে। কিন্ত শ্রমিক সংকট যেন চাষিদের আতংকের নতুন মাত্রা যোগ দিয়েছে। প্রতি বছর এই সময় দেশের দক্ষিন জেলাগুলো থেকে শ্রমিক আসলেও এবছর তেমন শ্রমিক আসছে না। ফলে মাঠে যে পরিমান ধান পেকেছে শ্রমিক সংকটের কারণে চাষিরা ইচ্ছেমত ধান কাটতে পারছে না। কম-বেশি যে শ্রমিকগুলো পাওয়া যাচ্ছে তারা আবার ধান নূয়ে পরার কারণে বিঘা প্রতি অতিরিক্ত টাকা চাচ্ছে। বাড়ির অদূরে জমি থেকে ধান কাটতে শ্রমিকরা ৭ থেকে ৮ হাজার টাকার নিচে প্রতি বিঘা ধান কাটতে তারা নারাজ। এদিকে প্রাকৃতিক দূর্যোগ, বাজার দর কম এবং শ্রমিক সংকট প্রকোট হওয়ায় এলাকার চাষিদের সোনলাী হাঁসির বদলে এখন কপালে চিন্তার ভাঁজ।

উপজেলার হরিশপুর গ্রামের কৃষক আব্দুল আহাদ বলেন, আমি সোয়া তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। সোমবার ভোর রাতে কাল বৈশাখী ঝড়ে প্রায় সব ধান মাটিতে নূয়ে পড়েছে। শ্রমিক সংকটের কারণে ধানগুলো কাটতে পারছি না। এলাকার শ্রমিকরা প্রতি বিঘা জমির ধান কাটতে ৭ থেকে ৮ হাজার টাকা চাচ্ছে। আকাশ খারাপের কারণে ধানের দমও কমতির দিকে। সব মিলে এবার লোকসানের আভাস দেখতে পাচ্ছি। আজও আকাশের অবস্থা ঘনকালো মেঘে আচ্ছান্ন। যে কোন সময় ঝড়-বৃষ্টি নামতে পারে।

জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়নে ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়। উপজেলার পশ্চিমাংশে বিল মুনসুর ও বিল চৌর ও নওগাঁর ছোট যমুনা নদী বেষ্টিত নিম্নাঞ্চল হওয়ায় উর্বরা পলি মাটির জমিতে একমাত্র ইরি-বোরো ধান ব্যাপক আকারে চাষ হয়েছে। ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও কাল বৈশাখীর তান্ডবে চাষিদের মুখে এখন ফলন বিপর্যয়ের বিষাদের সুর। এদিকে ধান কাটার শ্রমিক সংকট প্রকট আকার ধারন করেছে। শ্রমিকের মজুরি গুনতে হচ্ছে চড়া দামে। তবুও কৃষক যে কোন প্রাকৃতিক দূর্যোগের আশংকায় শ্রমিকদের চড়া মজুরি দিয়ে আগে ভাগে জমির পাকা ধান কেটে ঘরে আনার চেষ্টা করছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম বলেন, সঠিক সময়ে ধানের বীজ বপন, চারা উৎপাদন ও কৃষকরা সময় মতো সার সেচ ব্যবহারসহ আবহাওয়া অনুকুল থাকায় এ বছর ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও হঠাৎ করে কাল বৈশাখীর তান্ডবে ফলন কিছুটা কম হতে পারে। তবে আকাশ ভালো হওয়ার সাথে সাথে ফলনে ক্ষতির পরিমান কিছুটা কমে আসবে। এই মৌসুমে ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান হয়েছে। কালবৈশাখী ঝড়ে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমির ধান নূয়ে পরেছে। উপজেলা নির্বাহী অফিসারের নের্তৃত্বে আমরা কৃষি বিভাগ সব সময় মাঠে আছি। চাষিদেরকে যত তাড়াতাড়ি ধান কেটে ঘরে নেওয়ার পরামর্শ দিচ্ছি। গত তিন দিন ধরে দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031