IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’সাবমেরিনের ঘণ্টা ট্রাম্পকে দিলেন ব্রিটেনের রাজাদেশজুড়ে বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬কুষ্টিয়ায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যুভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিনোদন >> দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’

দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা কারণে আটকে ছিল ছবিটির মুক্তি। এবার নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, আগামী মে মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার মাধ্যমে টালিউডে নাম লেখান ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ছিল কৌতূহল, কবে মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

নির্মাতা রাশেদ রাহা জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে খুব শিগগির আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হবে। এরপর বাংলাদেশে মুক্তির প্রক্রিয়াও শুরু হবে।

থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

সিনেমায় বুবলীর চরিত্রের নাম শ্বেতা। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে অঞ্জন চরিত্রে, আর সৌরভ দাস অভিনয় করেছেন ডিকে চরিত্রে। ভিন্ন ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প একসময় গিয়ে মিশে যায় পাহাড়ি এক জনপদে। সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।

এদিকে দেশে আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। নির্মাতা রাখাল সবুজের পরিচালনায় ছবিটিতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

তবে ‘সর্দারবাড়ির খেলা’র প্রচারণায় বুবলীকে দেখা না যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news