IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণবাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভারাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ“প্রতিবন্ধী জনগোষ্ঠীর ‘মুষ্টিবদ্ধ হাতকে’ দেশের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে : এমপি মিলনসম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার‘জুলাই সনদের সব কিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫রাজশাহী মহানগর ছাত্রদলের নতুনকমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রীআদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত‘গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে’ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্পচার দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় ৪৯৮ প্রস্তাববাগমারায় পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ জন নিহত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভা

বাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স পরিদর্শনে এসে ইউএনও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, কৃষি উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়।

সংসদ সদস্য ডা. আব্দুল বারী বলেন, বাগমারার উন্নয়নকে আরও গতিশীল করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

সম্প্রতি যোগদানকারী ইউএনও সেলিম আহমেদ উপজেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, সরকারের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930