IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতারতানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমানসিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধনসিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভাগুচ্ছগ্রামের পাশের খালে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যুনিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতমান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানামহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো ফসলক্ষতিপূরণ ও ভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধনআইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণবাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভারাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ“প্রতিবন্ধী জনগোষ্ঠীর ‘মুষ্টিবদ্ধ হাতকে’ দেশের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে : এমপি মিলনসম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমান

তানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমান

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে কর্মরত দলিল লেখক ও নকল নবিশ সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান। রবিবার সকালের দিকে এমপি সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন ও কর্মরতদের সাথে নানা সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এমপি অফিসে আসা মাত্রই সাব রেজিস্ট্রার ইয়াসির আরাফাত ও দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সহসভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম, সম্পাদক গোলাম রাব্বানী ফুলেলসহ সিনিয়র লেখকরা শুভেচ্ছা জানান। পরে সাব রেজিস্ট্রি কার্যালয়ে দলিল লেখকদের সাথে মতবিনিময় করেন।

এসময় জেলা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা অধ্যাপক জামিলুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, পৌর জামায়াত নেতা আজহার সরদার, ওয়ার্ড জামায়াত নেতা আফজাল হোসেন, মাহবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অফিসে কর্মরত নকল নবিশদের সাথে মতবিনিময় করেন এমপি। এসময় অফিস কার্যালয়ের অবকাঠামো সহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। তাদের কথার পরিপ্রেক্ষিতে এমপি বলেন, আপনাদের সমস্যাগুলো লিখিত ভাবে দিলে আমি সে সব বিষয় গুলো তুলে ধরতে পারব এবং সেই সমস্যা গুলো আইনমন্ত্রীর মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন। সেখান থেকে এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এসময় দলিল লেখক সমিতির সদস্য ও অফিস কর্মরত নকল নবিশ সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও তানোর পৌরসভা (আমশো) স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় ভারপ্রাপ্ত অধ্যাক্ষ রবিউল ইসলাম সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930